1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইরান হামলার পর সোমবার থেকে ইসরায়েলের স্কুলগুলো খুলে দেওয়া হবে : ইসরায়েলী সেনাবাহিনী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

ইরান হামলার পর সোমবার থেকে ইসরায়েলের স্কুলগুলো খুলে দেওয়া হবে : ইসরায়েলী সেনাবাহিনী

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের নজিরবিহীন বিমান হামলার কারণে ইসরায়েল তাদের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর সোমবার ইসরায়েল জুড়ে স্কুলগুলো আবার খোলার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী ।

ইরান শনিবার রাতে ইসরায়েলি ভূখন্ডে ৩শ’ টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। যার বেশিরভাগই ইসরায়েল এবং তার মিত্ররা প্রতিহত করেছে বলে সামরিক বাহিনী বলেছে। এই হামলা  ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। হামলায় কেউ মারা না গেলেও ১২ জন আহত হয়েছে।

একটি ‘পরিস্থিতি মূল্যায়ন’ করার পর সামরিক বাহিনী সোমবার ভোরে এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘লেবাননের সাথে সীমান্তের উত্তরাঞ্চলে এবং গাজা উপত্যাকার কাছাকাছি সম্প্রদায়গুলোতে শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বেশিরভাগ জায়গায় বড় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।
ইসরায়েল সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ভবন ধ্বংস করে এবং দুই জেনারেলসহ সাতজন রেভ্যূরিউশনারী গার্ডকে হত্যা করে। শনিবার তেহরান প্রতিশোধমুলক ইসরায়েলে তিনশ’র ও বেশি ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালায়।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট