1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আলহাজ্ব একেএম ফজলুল হক এর উঠান বৈঠক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযেগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ সোম পাঠান বাড়ীতে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হামিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু।

প্রধান বক্তা ছিলেন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন। বিশেষ বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাছেদ বাচ্চু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা মো. নাজমুল হাই মামুন।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মস্তফা দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শেখ, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. মনির হোসেন, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ডা. মো. সেলিম মাহমুদ, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তাজুল ইসলাম, মো. ইব্রাহিম ভূইয়া রমজান প্রমূখ।

বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এ সময় অন্যান্যের মাঝে ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তোফাজ্জল হোসেন, মো. মোন্তাজ উদ্দিন মুন্তু সহ তুমলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট