1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আসন্ন কালিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মল্লিক মাজহারুল ইসলাম - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

আসন্ন কালিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মল্লিক মাজহারুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ……………………………..

আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মল্লিক মাজহারুল ইসলাম। তিনি সৎ,নির্ভীক, গরীবের বন্ধু, কালিয়া উপজেলার তৃণমূলের আস্থার ঠিকানা, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোয়েন্দা অফিসার ও বিশিষ্ট সমাজ সেবক মল্লিক মাজহারুল ইসলাম। কালিয়া উপজেলা পরিষদ নড়াইল । তিনি কালিয়া উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি নির্বাচিত হলে কালিয়া উপজেলা মাদক, সন্ত্রাস, জুয়ামুক্ত একটি ডিজিটাল সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনি বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে কালিয়া উপজেলা একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। তিনি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে গিয়ে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে ছিলাম, জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থাকবো। জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক।

তিনি আরো বলেন, আমি কালিয়া উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। কালিয়া উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট