1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি এক টাকাও চাঁদা চায় তাহলে ভাববেন সে আমার লোক নয়ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সারজিস আলম - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি এক টাকাও চাঁদা চায় তাহলে ভাববেন সে আমার লোক নয়ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সারজিস আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী তার নিজ এলাকায় বলেছেন, আমার নাম ভাঙিয়ে কেউ যদি কাজের জন্য ১ টাকাও চাঁদা দাবি করে, মনে করবেন সে আমার লোক নয়। আজ ঘোষণা দিলাম—আপনারা কেউ কোনোদিন কাউকে কাজের জন্য টাকা চাইলে দেবেন না। আজ শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে কাজটি যৌক্তিক এবং মানুষের জন্য করা উচিত, সে কাজটি এমনিতেই করব। কিন্তু যেটা সম্ভব নয়, অবৈধ—সেটা অনুরোধ করলেও করবো না।

সারজিস বলেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছেন। আটোয়ারীর হাটবাজারে দেখবেন, ট্রাক পার হতে চাঁদা দিতে হয়। ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ থেকে সুবিধা পেতেও চাইলে টাকা দিতে হয়। যারা কিছু টাকার জন্য এমন করে, তারা আবার বিভিন্ন দলের পোস্টধারী নেতা। তাদের দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি সম্ভব নয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আহবায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ অন্যান্য নেতা কর্মীরা। পরে তাঁরা ঠাকুরগাঁও জেলার উদ্দেশে রওনা দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট