1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আফগানিস্তানে আবার সন্ত্রাসের নিশানায় ভারত! নিহত জালালাবাদ উপদূতাবাসের তিন কর্মী - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

আফগানিস্তানে আবার সন্ত্রাসের নিশানায় ভারত! নিহত জালালাবাদ উপদূতাবাসের তিন কর্মী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জালালাবাদের ভারতীয় উপদূতাবাস। —ফাইল চিত্র।

সবুজনগর অনলাইন ডেস্ক….
তালিবান শাসিত আফগানিস্তানে আবার আক্রান্ত ভারতের কূটনৈতিক কর্মীরা। মঙ্গলবার বিকেলে জালালাবাদের উপদূতাবাসের (কনস্যুলেট) কর্মীদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। আফগান সংবাদমাধ্যম জানিয়েছেন হামলায় তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত এক জন।

অজ্ঞাতপরিচয় জঙ্গিরা কনস্যুলেটের কর্মীদের গাড়ির উপর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায় বলে বিদেশ মন্ত্রকের ওই সূত্রের দাবি। হতাহতদের মধ্যে কোনও ভারতীয় নাগরিকও নেই। ওই গাড়িটিতে ছিলেন শুধু জালালাবাদ কনস্যুলেটের আফগান কর্মীরা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এই সন্ত্রাসের নেপথ্যে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) রয়েছে।

চলতি মাসেই আইএসকের হামলায় তালিবান সরকারের মন্ত্রী খলিল-উর-রেহমান হক্কানি নিহত হয়েছিলেন। ২০২১ সালে তালিবানের ক্ষমতা দখলের পরে আফগানিস্তানের রাজধানী কাবুলের ভারতীয় দূতাবাস এবং কন্দহর, হেরাট ও মাজার-ই-শরিফের কনস্যুলেটে হামলা হয়েছিল। তার আগে গণতান্ত্রিক সরকারের জমানাতেও আফগানিস্তানের ধারাবাহিক ভাবে জঙ্গিহানার শিকার হয়েছে কাবুলের ভারতীয় দূতাবাস। তালিবানের ক্ষমতা দখলের পরে আনুষ্ঠানিক ভাবে নয়াদিল্লি-কাবুল কূটনৈতিক যোগাযোগ নেই। তবে ভিসা সংক্রান্ত জরুরি কাজগুলির জন্য কয়েকটি কূটনৈতিক দফতর খুলে রেখেছে বিদেশ মন্ত্রক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট