1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আন্ত:জেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, রাজশাহীর  মোহনপুরে চুরি হওয়া ৩ টি অটোরিক্সা লালমনিরহাটে উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশিকুল ইসলাম, রাজশাহী…………………………………………………

রাজশাহীর মোহনপুরে চোরের উপদ্রুব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পুলিশ তৎপরতা চালিয়েও তাদের দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না।সাধারণ মানুষ আন্ত: জেলা চোরের কাছে জিম্মী হয়ে পড়েছে। মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার হয়েছে চুরি হওয়া ৩ টি অটোরিক্সা। গত ৫ সেপ্টেম্বর লালমনিরহাটে অভিযান পরিচালনা করে ২টি অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- গোলজার হোসেন (৪৩), আবু হায়াত সুরজ (৪২), আবুল কালাম (৩৪), উজ্জল মিয়া (২৬) এবং আলমগীর সিদ্দিক সানি (৩৭)। গোলজার হোসেন রংপুর জেলার পীরগাছা থানার কুতুব্বাস গ্রামের মো: গিয়াস উদ্দিনের পুত্র, আবু হায়াত সুরজ বগুড়া জেলার সদর থানার বারুপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলাম এর পুত্র, মো: আবুল কালাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব নওদাবাস গ্রামের আজিজুর রহমানের পুত্র, উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গামারীতলা গ্রামের আব্দুল আজিজের পুত্র এবং আলমগীর সিদ্দিক সানি লালমনিরহাট জেলার সদর থানার ষ্টোর পাড়া গ্রামের বিল্লাল উদ্দিনের পুত্র।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, অটোরিক্সা চুরির ঘটনায় রাজশাহীর বাগমারার সোহেল রানা মোহনপুর থানায় গত ২৪ আগস্ট একটি চুরির মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) সনাতন চক্রবর্তী এর নির্দেশনায় এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ, হরিদাস মন্ডলের নেতৃত্বে একটি পুলিশ দল বগুড়া, লালমনিরহাট ও ঢাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে গত ৩০ আগস্ট আটককৃত আসামি আলমগীর সিদ্দিক সানি ও উজ্জল মিয়াকে বগুড়া জেলার বারুপুর নামক স্থান হতে একটি চোরাই অটো এবং বাদীর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এজাহারনামীয় আসামি গোরজারকে গত ৩১ আগস্ট ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর নামক স্থান হতে গ্রেফতার করা হয়। তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আলমগীর সিদ্দিক সানি ও উজ্জল মিয়া চুরি যাওয়া অটোরিক্সা লালমনিরহাটে বিক্রি করেছে বলে স্বীকার করে। এরপর পুলিশ গত ৫ সেপ্টেম্বর অভিযান চালিয়ে করে লালমনিরহাট থেকে ২টি অটোরিক্সা উদ্ধার করে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট