1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাই- রাণীনগর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: শেখ মো. রেজাউল ইসলাম - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

আত্রাই- রাণীনগর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: শেখ মো. রেজাউল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ​মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দীর্ঘ সময় ধরে এ অঞ্চলের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরিয়ে আনতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের বিজয়ী হতে হবে।

​তিনি আরও বলেন, আত্রাই-রাণীনগরের মাটি ও মানুষ সবসময়ই জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিল। কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জোয়ার থামানো যাবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, তাই ব্যালটের মাধ্যমেই আমরা সকল অন্যায়ের জবাব দেব ইনশাআল্লাহ। ​নেতা-কর্মীদের উদ্দেশ্য করে শেখ মো. রেজাউল ইসলাম রেজু কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ​ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ​প্রতিটি ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। এবং ​দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। ​

​সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই এই এলাকার আসল শক্তি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। উন্নয়নের সুষম বণ্টন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন। ভয় পাবেন না, আপনাদের একটি ভোটই পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে। ​

সবশেষে তিনি সকলকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন এবং এলাকার মুরুব্বিদের কাছে দোয়া ও তরুণ প্রজন্মের কাছে সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট