1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

আত্রাই এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ ও সাহেবগঞ্ব বাজার এলাকার দোকান মালিক সমিতির উদ্যোগে কবরবাসীর মাগফেরাত কামনায় তাফসিরুল কুরআন ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। গত শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ আছর সাহেবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাহফিলের আয়োজন করে। মাহফিলে সভাপতিত্ব করেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম।

মাহফিলের সাবিক ব্যবস্থাপনায় ছিলেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাহেবগঞ্ বাজার দোকান মালিক সমিতির সদস্যগন, ইমাম ও আলেমগন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গুড়নই সিনিয়র মাদরাসা, আত্রাই, নওগাঁ ও বাংলাদেশ মাজসিমূল মুফাসসিরিন,গাইবান্ধা হযরত মাওঃ মোহাম্মাদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ সাহাবুদ্দীন। দ্বিতীয় বক্তা ছিলেন মাওঃ আসাদুজ্জামান নূরী নাটোর, তৃতীয় বক্তা মাওঃ আঃ বাকী (শাহীন) পেশ ইমাম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, সাহেবগঞ্জ।

প্রধান বক্তা তার আলোচনায় বলেন, কিছু অশিক্ষিত লোকেরা বলে আলেমদের আবার কিসের রাজনীতি, তার মানুষ মারা গেলে খতম আর মিলাদ পড়বে, এটাই শুধু আলেমদের কাজ, প্রধান বক্তা বলেন, আলেমরা সরাসরি রাসূল(সঃ) এর কাজ থেকে রাজনীতি শিখেছেন কারন ওনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন, সুলাইমান তো পৃথিবীর বাদশা বানিয়ে ছিলেন, আরো অন্নান্য নবী রাসুলগন রাষ্ট্র নায়ক আল্লাহ বানিয়ে ছিলেন। তাই আলেমরা রাসূল(সাঃ) থেকে পাওয়া রাজনীতি করবে। এটা তাদের অধিকার। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট