1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনাকষা বিওপি’র দায়িত্বপূর্ণ রাঘববাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ ৫৩ বিজিবি’র একটি বিশেষ টহল দল রাঘববাটি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকৃত অস্ত্রের একটি বড় চালান প্রবেশ করতে পারে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে সেদিকে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে, ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি জব্দ করে।

উল্লেখ্য যে, এর আগে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৫৩ বিজিবি অপর এক অভিযানে ০৪টি বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছিল। এক সপ্তাহের ব্যবধানে এটি বড় ধরনের দ্বিতীয় অস্ত্রের চালান জব্দ করার ঘটনা।

৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট