1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন আমতলীতে আত্রাই উপজেলা সিএনজি শ্রমিক মালিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপদেষ্টা মোতালেব হোসেন মোতা এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
আত্রাই উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মাহাতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল গফুর, সহ-সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নয়নসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও শ্রমিকরা। এ সময় প্রায় ২০০ জন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী হিসেবে লাচ্ছা, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথি মোতালেব হোসেন মোতা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পরিশ্রমের ফলেই সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সকল শ্রমিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
সিএনজি চালক হাবিবুর রহমান বলেন, আমরা গত ১৭ বছর এ ধরনের কোন ঈদ উপহার ও আর্থিক সহায়তা পায়নি। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে আমরা অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। এতে আমাদের পরিবার নিয়ে ঈদ উদযাপন কিছুটা সহজ হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান তারা। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শ্রমিকরা। এছাড়া সংগঠনের সকল উদ্যোগে তারা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট