1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আত্রাইয়ে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ আত্রাই, নওগাঁ প্রতিনিধি………………………………………………..

নওগাঁর আত্রাইয়ের জগদাশ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিষয়ের সিনিয়র শিক্ষক মো.হেলালুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩১ জানুয়ারি )বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জগদাশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জগদাশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.ইছাহাক আলী,৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সহ অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী বৃন্দ।

সিনিয়র শিক্ষক হেলালুর রহমান ০১-০১-১৯৯৫ সাল থেকে ৩১-০১-২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থেকে কৃতিত্বের সাথে অবসর গ্রহণ করেন। তিনি শিক্ষাকতার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সদস্য, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, জেল চাউল কল মালিক গ্রুপের কার্যকরী সদস্য, নওগাঁ চক্ষু হাসপাতাল(দীপসপতু)কার্যকরী সদস্য। পদে অধিষ্ঠ থেকে মানুষের কল্যানমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

আলোচনা সভা শেষে বিদায়ী সিনিয়র শিক্ষক কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট