1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: আত্রাইয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে মাধ্যমিক পর্যায়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫৪ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, শুকটিগাছা স্কুল ও কলেজের প্রশান শিক্ষক হামিদুর রহমান বিপ্লব, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন শাহ, শরীরচর্চা শিক্ষক রুহুল আমীন, ছালেক উদ্দিন, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক খেশা শুরু হয়। গত ৪ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে যে সকল দল চ্যাম্পিয়ন হয় তাদের অংশগ্রহনে ৫ জানুয়ারি উপজেলা পর্যায়ে খেলা শুরু হয়ে বুধবার ফাইনাল খেলার মাধ্যমে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট