1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী

আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়েছে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ক্যাম্পাসে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি প্রধান মোছাঃ খুশি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হানুল ইসলাম কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম, ভিডিপি প্রশিক্ষক ফিরোজ আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ এম সাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ ও সিনিয়র সহ-সভাপতি রাহুলসহ প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নিরাপত্তা সচেতনতা, সামাজিক দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৮০ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

পরবর্তীতে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে। শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হতে হবে।”

উপজেলা আনসার ও ভিডিপি প্রধান মোছাঃ খুশি খাতুন জানান, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেই এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট