1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা চেক হস্তান্তর 

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ                           নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) – এর আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার ১৪ মে ২০২৫ সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলকে ১ লাখ টাকার ঋণের চেক হাতে তুলে দেন এবং তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের সম্মান ও উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব। তাদের স্বাবলম্বী করতে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন এটি মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ।

বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট