1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি পদে পরিবর্তন, আশরাফুলের বদলে শেখ আবু মাসুম

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ​রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ​পূর্বের সভাপতি মো. আশরাফুল ইসলাম-এর শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) সংক্রান্ত কারণে তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ মো. আবু মাসুম-কে নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। ​জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে গত ১৫-১০-২০২৫ ইং তারিখে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন গভর্নিং বডি অনুমোদন করা হয়।

​জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, নবগঠিত অত্র গভর্নিং বডির মেয়াদকাল ২৮-১০-২০২৫ ইং তারিখ পর্যন্ত বহাল থাকবে। ​বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এই পরিবর্তন এসেছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই। নতুন সভাপতি শেখ মো. আবু মাসুমের নেতৃত্বে কলেজের সার্বিক শিক্ষাদান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমরা আশা করি।

​নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শেখ মো. আবু মাসুম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের জন্য একটি উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য হবে। আমি কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডি এবং স্থানীয় সকলের সহযোগিতা কামনা করছি, যেন আমরা নির্ধারিত মেয়াদকালে কলেজের উন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট