1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ

আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………………………

নওগাঁর আত্রাইয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যুগ যুগ ধরে এ জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট, মাজারসহ (স্থানীয়দের কাছে বাবার ঘর নামে পরিচিত) অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থানীয় লোকজন দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন। ফলে স্লুইচগেট এলাকা সংকুচিত হয়ে যায়। এদিক এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অনেকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা ওই নোটিশগুলা আমলে না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

এ সময় সেখানে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছামাদ বলেন,আমার ২টি ঘর ভাঙা পড়েছে। এতে করে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, প্রায় ২০ থেকে ২৫ বার এখানকার ব্যবসায়ীদেরকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নোটিশগুলোর প্রতি কোন তোয়াক্কা না করেই একের পর এক স্থাপনা গড়ে তোলেন। বর্তমান এ জায়গাটি সন্দর্য বর্ধনের জন্য সংরক্ষণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট