1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা  বাঘায় শয়ন কক্ষ থেকে নিঃসন্তান দম্পতির লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের    তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী

আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন 

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ​মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “প্রযুক্তি ও সমতায়, কল্যাণ সমতায় আস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও আত্ম-অনুসন্ধানমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারি দিবসটি পালন করা সম্ভব হয়নি। শোক পরবর্তী কর্মসূচি হিসেবে শনিবার (৩ জানুয়ারি) যথাযথ মর্যাদায় এটি উদযাপন করা হয়েছে। ​

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাগুলো আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত সমাজসেবাকে কেবল দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণের সেবা নিশ্চিত করা। যোগ্য ব্যক্তিরাই যেন সরকারি এই সুযোগ-সুবিধা পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

​বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, কার্যনির্বাহী সদস্য মো. রুহুল আমিন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী সিরাজ উদ্দিন ও আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সুষম বণ্টনের ওপর জোর দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট