1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলে মিশে” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার(২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন  এর সভাপতিত্বে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহম্মেদ, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য অফিসার এসএম রায়হান হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রাণী সম্পাদ কর্মকর্তা মোঃ আবু আনাছ,সমাজসেবা কর্মকর্তা মো সোহেল রানা, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। এছাড়াও এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট