1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
পঁচিশে মার্চ: বাংলাদেশের এক কালরাত্রি বাঘায় গণহত্যা দিবস পালন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে আত্রাই থানা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান  মহানন্দা নদীতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু খুলনায় স্ত্রীকে বেড়াতে নিয়ে এসে নদীতে ফেলে দিল স্বামী ধোবাউড়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সংসদ নির্বাচন: ইলেক্টরাল ইঞ্জিনিয়ারিং ও পর্যবেক্ষণ রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎

আত্রাইয়ে কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধি: পৌষের শুরুতেই নওগাঁর আত্রাই উপজেলায় হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা। কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। এর ফলে স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি, বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

শনিবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হয় আত্রাইসহ আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দিনের বেলাতেও শীতের অনুভূতি থাকায় মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছে না। সকালে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের কষ্টের সঙ্গে বের হতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে দৃশ্যমানতা কম থাকায় চালকরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।

এদিকে শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও কৃষিশ্রমিকরা। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। শীতের কারণে আয়ের পথ সংকুচিত হওয়ায় তাদের পরিবার নিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

স্থানীয়রা জানান, দ্রুত তাপমাত্রা স্বাভাবিক না হলে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট