1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেটের কারনে গ্রাহকরা হয়রানীর শিকার  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেটের কারনে গ্রাহকরা হয়রানীর শিকার 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি………………………………………….

নওগাঁর আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেটের কারনে গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছে। গ্রাহকদের উচ্চ মূল্য দিয়ে বসুন্ধরা এলপি গ্যাস কিনতে হচ্ছে। জানা যায়, এ উপজেলায় বসুন্ধরা এলপি (জ¦ালানী) গ্যাসের কোন ডিলার নেই। রাণীনগর উপজেলার ডিলারের কাছ থেকে এ গ্যাস কিনে আত্রাইয়ের ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন।

বসুন্ধরা এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে গ্রাহকদের কাছ থেকে উচ্চ মূল্য হাতিয়ে নিচ্ছে। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ১ হাজার ৪৪২ টাকা হলেও এ গ্যাসের প্রতি সিলিন্ডার গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা করে।

স্থানীয় ব্যবসায়ী ছাইফুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য দিয়ে এ গ্যাস ক্রয় করছি। সিন্ডিকেটের কারনে সরকারী মূল্যে আমরা গ্যাস পাচ্ছি না। তাই আমাদেরকে অধিক মূল্যে বিক্রি করতে হচ্ছে। বসুন্ধরা এলপি গ্যাসের স্থানীয় (রাণীনগর উপজেলা) ডিলার জহুরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্যাসের সংকট থাকায় আমাদের কাছে ঠিকমত সরবরাহ হচ্ছে না বিধায় বাজারে কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা  বিশ্বাস  বলেন, এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। তবে বিষয়টি দেখবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট