1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল   - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন

আত্রাইয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলাধীন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২মার্চ২০২৫ বান্দাইখাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনে এমপি পদপ্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু। হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃআকরাম হোসেন এর সভাপতিত্বে ও স,ম,সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি বলেন,” ইফতার ও দোয়া মাহফিলের  মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।”এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক থানা বিএনপি মোঃ কামরুল ইসলাম সাগর,যুবদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, সেচ্চা সেবক দলের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ। আরও উপস্থিত হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি মোঃ ময়নুল ইসলাম, মহাসিন আলী বাদল, মামুনুর রশীদ হিরু, আতিকুর রহমান। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট