1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে চলছে টিসিবির পণ্য বিক্রি

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। স

রজমিনে বুধবার (৩০ এপ্রিল ) সকালে উপজেলার মুনিয়ারী ইউনিয়নে গিয়ে দেখা যায়,মেসার্স মারুফ ট্রেডার্স টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে ডিলার ফরিদুল আলম।

টিসিবির পণ্য কিনতে আসা রূপালী রানী জানান,জিনিস পত্রের যে দাম বর্তমানে আকাশছোঁয়া।খেয়ে পড়ে বেচে থাকায় মুশকিল হয়ে পড়েছে। সংসার খরচ বাড়ছে প্রতিনিয়ত বর্তমানে কঠিন এই পরিস্থিতিতে টিসিবির পণ্য আমাদের অনেক উপকার করছে।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মশুর ডাল,১কেজি চিনি,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।

এ ব্যাপারে মুনিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান সম্রাট হোসেন জানান,আমার এলাকার মানুষ খেটে খাওয়া কৃষক সম্প্রদায় বেশি। এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায় ও কম নয়।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে এবং সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে পারি। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট