1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

আত্রাইয়ে আত্রাই নদীতে হটাৎ জোয়ারের পানি প্রবাহ শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ                                         নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে হটাৎ জোয়ারের পানি প্রবাহ শুরু। নওগাঁ জেলার আত্রাইয়ে আত্রাই নদীতে জোয়ারের পানির প্রবাহ শুরু হওয়ায় নদী তীরবর্তী এলাকার কৃষক ও জেলেদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে পানি স্বল্পতার কারণে চাষাবাদ ও মাছ ধরা কঠিন হয়ে পড়লেও বর্তমানে জোয়ারের পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে নদীটির প্রাণ ফিরে পেয়েছে।

স্থানীয় বাসিন্দা জিয়াউল ইসলাম জানান, নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় কৃষি জমিতে সেচ দেওয়া সহজ হবে, যা ফসলের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে। অন্যদিকে বিভিন্ন প্রজাতির মাছ নদীতে প্রবেশ করায় তাদের জালে মাছ ধরা পড়ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সম্প্রতি বৃষ্টিপাত ও উজান থেকে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় নদীতে জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যাচ্ছে। নদী রক্ষায় নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান একজন কর্মকর্তা। তবে স্থানীয়রা দাবি করেছেন, নদী ড্রেজিং ও বাঁধ সংস্কারের মাধ্যমে আত্রাই নদীতে স্থায়ী পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহকারী হাজারো মানুষ এই পরিবর্তনকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগের প্রত্যাশা করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট