1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও ১নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাটুরিয়া সাহেব বাজারে কর্মী সমাবেশ এবং রাতে হাটকালুপাড়া এলাকায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট