1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতে বৃহস্পতিবার( ৩০ জুলাই )রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ ওরফে অমল থান্দার এর আলাইপুর গ্ৰামের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ককটেল বিস্ফোরণের ঘটনা বলে প্রচার করা হলেও ভুক্তভোগী অমল থান্দার বলেন, ককটেল নাকি আগ্নেয়াস্ত্রের ফায়ার তা তিনি বুঝতে পারেন নি। তিনি বলেন,রাতে শুয়ে ছিলাম। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে , হঠাৎ করেই লোকজনের গালাগালি শুনতে পায়।এর পরে পরপর চারটি বিকট শব্দ শুনতে পান । শব্দ শুনে পাশের বাড়ির লোকজনও ছুটে আসে।” তিনি বলেন, “প্রথমে মনে হয়েছিল ককটেলের শব্দ। পরে মনে হলো ফাঁকা গুলির শব্দের মতো। ঘটনার পরপরই থানা পুলিশকে জানাই। পুলিশ রাতেই এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।” এই ঘটনার জন্য তিনি “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের” দায়ী করেন। তার ভাষ্য, “বাড়ির বাইরে বের হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাই কাউকে চিনতে পারিনি।

পাশের বাড়ির বাসিন্দারাও রাতে কয়েকটি বিকট শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং আগ্নেয় অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুঁড়েছে।” তিনি এই “নারকীয় হামলার” তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু বলেন, “বিএনপি নেতাকে ঘায়েল করে ক্ষতি সাধনের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।” এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান বিএনপির এই নেতা।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”তবে কি ধরনের বিস্ফোরণ তা তিনি নিশ্চিত করতে পারেন নি। ঘটনার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এদিকে এই ঘটনার কয়েকদিন আগে আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে পেট্রোল-কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট