1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজারে বার্ষিক উরস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো নুরুজ্জামান নুর, পঞ্চগড় জেলা প্রতিনিধি:                               পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক বার আউলিয়া মাজারে একদিনের বার্ষিক উরস অনুষ্ঠিত হয়েছে। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় পরদিন সকালে।

উরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ভক্তদের ঢল নামে। জেলা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা চাল, মুরগি, ছাগল, কবুতর ও নগদ মানতের সামগ্রী নিয়ে মাজারে উপস্থিত হন। উরস উপলক্ষে মাজার চত্বরে একটি মেলাও বসে। স্থানীয় প্রবীণদের মতে, কয়েক শত বছর আগে বার জন ওলি ও সুফি সাধক ইসলাম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে মির্জাপুর এলাকায় এসে থিতু হন। তাদের মৃত্যুর পর এখানেই তাদের সমাধি গড়ে ওঠে, যা পরবর্তীতে ‘বার আউলিয়া মাজার’ হিসেবে পরিচিতি পায়।

এই বার জন আউলিয়ার নাম হলেন: হেমায়েত আলী শাহ্ (রহ.), নিয়ামত উল্লাহ শাহ্ (রহ.), কেরামত শাহ্ (রহ.), আজহার আলী শাহ্ (রহ.), হাকিম আলী শাহ্ (রহ.), মনসুর আলী শাহ্ (রহ.), মমিনুল শাহ্ (রহ.), শেখ গরীবুল্লাহ্ (রহ.), আমজাদ আলী মোল্লা (রহ.), ফরিজ উদ্দীন আখতার (রহ.), শাহ্ মোক্তার আলী (রহ.) ও শাহ্ অলিউল্লাহ্ (রহ.)।

মেলা প্রাঙ্গনে এসে দেখা যায় হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষ একই ভাবে একই নিয়মে সিজদাহ্ করছে,কেউ বা মাথায় হাত ঠেকিয়ে উলু উলু ধ্বনি দিচ্ছে।এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে শুরু হয়েছে তর্ক বিতর্ক। ভক্তদের অনেকের মাঝে ও রয়েছে মত দ্বি-মত। ভক্তদের কেউ কেউ জানিয়েছেন, তাঁদের মানতের ফলেই তারা নানা বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

ঠাকুরগাঁওয়ের কবিতা রানী জানান, ছয় বছরের অসুস্থ সন্তানের সুস্থতার জন্য মানত করেছিলাম এখন সন্তান সুস্থ হওয়ার পর মানতের ছাগল নিয়ে এসেছেন। বোদা উপজেলার মনিরুল ইসলাম ও তার স্ত্রী জানান, সন্তান লাভের মানত পূর্ণ করতে এসেছেন।

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানিয়েছেন, মাজার চত্বরে পর্যাপ্ত পুলিশ টহল ও নজরদারি রয়েছে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, কেউ বিশৃঙ্খলা করলে বা মাদকসহ ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট