1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

আজমতপুর সীমান্তে  ভারতীয় নাগরিকের লা/শ দেখান বাংলাদেশী আত্মীয়-স্বজনকে 

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের উপারে মালদা জেলার গোপালগঞ্জ থানার  চকমাহিলপুর গ্রামে বাসিন্দা মৃত-গাজলুর রহমানের স্ত্রী ভারতীয় নাগরিক সেলিনা বেগম (৭০) শক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় (৭ নভেম্বর ২০২৫) বার্ধক্যজনিত কারণে মৃ/ত্যু/বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদ পেয়ে বাংলাদেশে অবস্থানরত ভাই মোঃ তোফাজ্জল হক (পিতা: মোসলেম উদ্দিন, গ্রাম: বাগিচাপাড়া, পোস্ট: মোল্লাটোলা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) ও তার আত্মীয়স্বজন মৃতার লা/শ দেখার জন্য বিজিবির নিকট আবেদন জানান। বাংলাদেশ বিজিবি দ্রুত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে।

উভয় পক্ষের সম্মতিতে আন্তর্জাতিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়। আজ শনিবার (০৮ নভেম্বর ২০২৫) সকাল ১০.৪০টায়  মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে উভয় বাহিনীর উপস্থিতিতে মৃতার লাশ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনদের দেখানো হয়।

লাশ দেখে আত্মীয়স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মতো প্রিয়জনকে দেখে পরিতৃপ্তি প্রকাশ করেন। তারা এ মানবিক সহযোগিতার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন,বিজিবি সর্বদা মানবিক কর্মকাণ্ডে সহানুভূতিশীল ও আন্তরিক। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট