1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থীর বিরুদ্ধে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থীর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………….

আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান এ নোটিশ পাঠান।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে– সৈয়দ নজরুল ইসলামের সমর্থকদের নিয়ে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় ভোজের আয়োজন করা হচ্ছে। প্রতিটি আয়োজনে ৫০ থেকে ২০০ জন উপস্থিত ছিলেন। এতে খরচ হয়েছে ১৫-২০ হাজার টাকা। নির্বাচনি প্রচারণা চালানোর আইনানুগ সময়ের আগেই নির্বাচনি প্রচারণা চালানো, নির্বাচনি প্রচারণার উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করে গণজমায়েত করা হয়েছে; যা ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট