1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামী ৬ ও ৭ মে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

আগামী ৬ ও ৭ মে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ও ৭ মে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আজ সন্ধ্যার দিকে ঢাকার পূর্বাঞ্চল বিশেষ করে নরসিংদী, নারায়ণগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাসস’কে এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ নাজমুল আরও জানান, সারা দেশের বৃষ্টিপাতের প্রভাব ঢাকাতেও পড়বে। তাই আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়,দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট