1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামীকাল দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

আগামীকাল দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি…………………………………………

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে পৌঁছে প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকার টুঙ্গিপাড়া ও বিকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ আসনে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিরাজ করছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তার নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের গর্বিত সন্তান। তিনি সময় পেলেই টুঙ্গিপাড়ায় চলে আসেন। এবারো তার ব্যতিক্রম নয়। এবার তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীদের সঙ্গে চা খাবেন, গল্প করবেন। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার বাড়িতে রাত যাপন করবেন ও শুক্রবার সকালে কোটালীপাড়া যাবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট