1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

আগামীকাল থেকে বাগেরঘাটের দূবলার চর সংলগ্ন সাগরে মাছ ধরতে রওনা হচ্ছে সাগর জেলেরা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: খুলনা, বাগেরঘাট এর সুন্দরবনের দক্ষিণাংশে অবস্থিত দূবলার চরসহ আশপাশের জেলেপল্লিগুলোতে আগামীকাল (২৩ অক্টোবর)বৃহস্পতিবার থেকে জেলেরা যেতে শুরু করবেন। প্রতি বছরের মতো এবারও তারা প্রায় ছয় মাস সেখানে অবস্থান করে মাছ ধরার কাজ চালাবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা শেষে অক্টোবর থেকে শুরু হয় সুন্দরবনের জেলেদের প্রধান মাছ ধরার মৌসুম। এই সময় জেলেরা দল বেঁধে দূবলার চর, আলোরকোল, মেহেরআলী ও অফিসখালী এলাকায় অস্থায়ী জেলেপল্লি গড়ে তোলেন। সেখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তারা নদ-নদী ও সাগর মোহনায় চিংড়ি, রুপচাঁদা, লইট্টা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন।

বনবিভাগ জানিয়েছে, নির্দিষ্ট অনুমতি ও লাইসেন্স নিয়ে জেলেরা বনে প্রবেশ করবেন। তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বনবিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় জেলে ঈস্রফিল বলেন, প্রতি বছর আমরা দূবলার চরে মাছ ধরি, এবছর ও ৪ টা বোট নিয়ে রওনা দিব ঘাট থেকে বৃহস্পতিবার সকালে তবে সুন্দরবনে প্রবেশ করবো রবিবারে সব জেলে এক সাথে, তিনি আরও বলেন, আমাদের জীবিকার বড় অংশ নির্ভর করে দূবলার চরে, আবহাওয়া ভালো থাকলে আশাকরি ভালো মাছ পাওয়া যেতে পারে এবছর। গত বছর কেমন মাছ হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, দশ লাখ টাকার মত লাভ ছিল আমার।

সরজমিনে বুধবার সকালে শ্যামনগর উপজেলার পদ্মা পুকুর ইউনিয়ের গড় কুমারপুর এলাকায় যে দেখা যায় জেলেরা সকল প্রস্তুতি নিয়ে বোর্ড সাজিয়ে ফেলেছে, তাদের সাথে কথা বলতে গেলে যে জেলেরা বলেন আমাদের কথা বলার মত সময় নাই খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে আমাদের।

উল্লেখ্য, দূবলার চরে প্রতিবছর শুঁটকি মৌসুমে হাজার হাজার জেলের সমাগম ঘটে, যা উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট