1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করছে সরকার:    খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন,  মান্দা নওগাঁ প্রতিনিধি……………………………………………….

খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। একসময় এদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ নির্বিগ্নে পুজা-অর্চনা করতে পারেনি। প্রতিমাসহ মন্দির ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু হিন্দুপল্লী। বর্তমান সরকারের আমলে পুজার উৎসবে তাদের আর আতঙ্কে থাকতে হয় না। মঙ্গলবার সকালে উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিঁউ মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, এ সরকারের আমলে সবধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতুতে রেলযোগাযোগ চালু করা হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

এ সময় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, রঘুনাথ জিঁউ মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র, সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট