1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২ , মাদক উদ্ধার 

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হিরোইনসহ নারী মাদক ব্যবসায়ীসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত আড়াই টার সময় উপজেলার বুইকরা আকন্দিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার বুইকরা আকন্দিপাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে কেএম আলীর স্ত্রী রুপা বেগম(২৬), ও একই এলাকার শুকুর মোড়লের ছেলে মোহাম্মদ সোহাগ(৩২)।

সেনাবাহিনীর অভয়নগর ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অভয়নগর ক্যাম্পের এফ আই ইউ (গোয়েন্দা)  দ্বারা প্রদত্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভয়নগর এলাকার আকন্দি পাড়া গ্রামে রূপা বেগম (২৬) এবং মোহাম্মদ সোহাগ (৩২) নামের দুইজন মাদক ব্যবসায়ী মাদক সরবরাহের কাজে লিপ্ত রয়েছে। এরই সূত্র ধরে ১১ নভেম্বর ২০২৪ ইং রাত আড়াইটার সময় বিএ ১০০৩৩ ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প কর্তৃক উক্ত এলাকায় মাদক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদকসহ রূপা বেগম(২৬) এবং মোহাম্মদ সোহাগ (৩২) নামের দুইজন মাদক বযাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট