1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ গত কয়েকদিন টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ কয়েকটি উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে বৃষ্টির পানিতে ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও মনপুরা উপজেলার কয়েকটি সড়কসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়। এতে উপকূলের হাজারো মানুষ পানিবন্দী রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগের কথা জানা গেছে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে।

উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর, কাজীরচর ও কলাতলী চরের বিভিন্ন নিম্নাঞ্চল তিন থেকে চার ফুট পানিতে ডুবে গেছে। এসব এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হতে পারছেন না। মনপুরা উপকূলের মূল ভূখণ্ডের পাশাপাশি বিচ্ছিন্ন চরাঞ্চলেও জলাবদ্ধতা দেখা দেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রাম ও দক্ষিণ সাকুচিয়া এলাকার বিভিন্ন গ্রামে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট ও চরযতিনের নিম্নাঞ্চল, সোনারচর গ্রামের পূর্ব ও পশ্চিম অংশেও পানি জমে রয়েছে। জমে থাকা পানির কারণে বহু মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ঘর থেকে বের হতে না পারায় দোকানপাট, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্মে ভাটা পড়েছে। আর কাজ বন্ধ থাকায় খেটে খাওয়া দরিদ্র মানুষের চুলায় হাঁড়িও উঠছে না।

হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা সফিজল, হেলাল ও ইউসুফ; দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাকিব; উত্তর সাকুচিয়া ইউনিয়নের সজীব ও হাসান এবং মনপুরা ইউনিয়নের নাহিদ ও মোস্তফা বলেন, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না করেই চারপাশে বেড়িবাঁধের কাজ চলছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।

তাদের অভিযোগ, উপজেলার বেশ কয়েকটি স্লুইসগেট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে খাল দিয়ে দ্রুত পানি নামতে না পারায় বৃষ্টির পানি লোকালয়ে আটকে যাচ্ছে। দ্রুত স্লুইসগেট মেরামত এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল জানান, টানা বৃষ্টিতে উপজেলার বেশীর ভাগ ইউনিয়নের ওয়ার্ডগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্প সহ কয়েক সহস্রাধিক পরিবার পানিবন্দী রয়েছেন। পরে সেখানে পানি নিষ্কাশনের জন্য স্থানীয়দের সহায়তায় একটি মোটা পাইপ স্থাপন করা হয়েছে। এতে জলাবদ্ধতা কিছুটা কমবে বলেও তিনি মনে করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট