1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………………………………………………..

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মহিলা পরিষদের জেলা শাখা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

এসময় সমাবেশে জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় বলেন, আমরা যৌন নীপিড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই। অবন্তিকাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, এটাকে হত্যাকান্ড বলা হয়। এমন কাঠামোগত হত্যাকান্ড প্রতিনিয়তই ঘটছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশ মেধা শূন্য হয়ে যাবে।

এ সময় বক্তারা অবন্তিকার মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারী ওই বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলামের কঠোর শাস্তি দাবি জানান। সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, নারীনেত্রী শিখা রায়, অনুসূয়া সরকার, সেলিনা বানু, নুরুন্নাহার বেগম, নুরুন্নাহার পারভীন, দীপ মান্নান প্রমুখ।

উল্লেখ্য,গত ১৫ মার্চ রাতে ফেসবুকে এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’ স্ট্যাটাস দিয়ে কুমিল্লার ঠাকুরপাড়ায় নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন অবন্তিকা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট