1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

অনলাইন ভিত্তিক কেনাকাটার এক বিশাল বাজার জয়পুরহাট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: কবির

# আলমগীর কবির, জয়পুহাট থেকে ………………………………………..

থেকেবর্তমান যুগে অনলাইন ভিত্তিক কেনাকাটার এক বিশাল বাজার তৈরি হয়েছে। অনলাইন বাজারের বড় একটা অংশ দখল করে আছে ফেসবুক গ্রুপ। দেশের বড়বড় উদ্যোক্তাদের প্লাটফর্মের পাশাপাশি জয়পুরহাট জেলায় তৈরি হয়েছে “জয়পুরহাটের বেচাকেনা – উদ্যোক্তা গ্রুপ”।

গত ১ বছরের পথচলায় অনেক শিক্ষার্থী, গৃহিণী ও বেকার যুব সমাজের একটা নতুন ধারার বিজনেসের ক্ষেত্র তৈরি হয়েছে। বর্তমানে ২৮ হাজারের বেশি সদস্যের এই গ্রুপের ক্রিয়েটর এডমিন আবু রায়হান রাসেল বলেন, ” উদ্যোক্তা বান্ধব পরিবেশ এবং উদ্যোক্তাদের তাদের ক্যারিয়ার গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। গ্রুপের আয়োজনে নিয়মিত উদ্যোক্তাদের নিয়মিত মিটআপ,পিকনিক সহ নানান ধরনের ইভেন্ট হয়ে থাকে। ভবিষ্যতে আরো বড় ইভেন্ট করার ইচ্ছে আছে। জয়পুরহাটের বেচাকেনা গ্রুপে শুধুমাত্র জয়পুরহাটের উদ্যোক্তাই বিজনেস করছে না, দেশের অন্য জেলার উদ্যোক্তারাও নিয়মিত বিজনেস পরিচালনা করছে।

গ্রুপের একমাত্র নারী এডমিন ডলি সান্তনী বলেন, গত ঈদে গ্রুপ থেকে ৭/৮ লক্ষ টাকার বেচাকেনা হয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোক্তা আঁখি আফরোজ বলেন, এই গ্রুপের পরিবেশ ও গ্রুপ পরিচালনা অনেক সুন্দর। আরো দূরে এগিয়ে যাক। উদ্যোক্তা রিংকি কুন্ডু বলেন, উদ্যোক্তা জীবনে বিদেশ থেকে অর্ডার পাওয়া অনেক বড় প্রাপ্তি। এগিয়ে যাক আমাদের প্রিয় বেচাকেনা গ্রুপ। দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও পণ্য অর্ডার হচ্ছে।

সকল ধরনের পণ্যের সমাহার গ্রুপের ক্রেতা বিক্রেতার মাঝে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে। গ্রুপ পরিচালনায় অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে আরো রয়েছেন লিখন আখন্দ, আল আমিন হিরা, আতিক, আলমগীর কবির, ওয়াহিদা রুমা, হিমেল, সিমু ও শারমিন।#

এডিট: আরজা/০২

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট