1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 সিএম পি কর্তৃক হালিশহর থানাধীন বড়পুলস্থ কাঁচা বাজারে   অভিযান চালিয়ে  ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

 সিএম পি কর্তৃক হালিশহর থানাধীন বড়পুলস্থ কাঁচা বাজারে   অভিযান চালিয়ে  ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃরোকন উদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি:  চট্টগ্রাম সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার  নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) স্পিনা রানী প্রামাণিক ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার এর তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদ এর নেতৃত্বে এসআই (নিঃ)/ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/ মোঃ সাইফুল ইসলাম, এসআই(নিঃ)/ধীমান মজুমদার, এসআই(নিঃ)/শাহজালাল, এএসআই (নিঃ)/ আব্দুল হাই বাবলু, এএসআই(নিঃ)/ মিনহাজ আহাম্মেদ, সকলে-হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম সহায়তায় ০৬/০৬/২০২৪ তারিখ ০০:১৫ টার সময় হালিশহর থানাধীন বড়পুলস্থ কাঁচা বাজারের গলির শেষ মাথা খালপাড় রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০৫(দুইশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আবু বক্কর (৪৪)’কে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আবু বক্কর (৪৪) সিএমপি’র হালিশহর থানা এলাকার অস্থায়ী বাসিন্দা। বর্ণিত আসামীদ্বয় জব্দকৃত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গা হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক অত্র থানা এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বর্ণিত ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে স্বীকার করে। বর্ণিত আসামীর বিরুদ্ধে একই অপরাধে একাধিক মামলা রুজু আছে।

উক্ত ঘটনায় এসআই(নিঃ)/ নজরুল ইসলাম, হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম বাদী হয়ে উপরোক্ত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে হালিশহর থানার মামলা নং-০২, তারিখ-০৬/০৬/২০২৪ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনি ১০(ক)রুজু হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট