1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে হাসপাতালে চুরির ঘটনায় তথ্য সংগ্রহে বাধা, ৭১ টিভির সাংবাদিক কে  হুমকি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ

শিবগঞ্জে হাসপাতালে চুরির ঘটনায় তথ্য সংগ্রহে বাধা, ৭১ টিভির সাংবাদিক কে  হুমকি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে চুরির ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা দিয়েছেন ইউসুফ আলী (৩৩) নামে এক বহিরাগত ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি সাংবাদিকদের হুমকিও দিয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে এ ঘটনা ঘটে। জানা গেছে- নার্সেস কোয়ার্টারে চুরি ঘটনার তথ্য সংগ্রহ করতে যান একাত্তর টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এস রোকনসহ বেশ কয়েকজন সাংবাদিক। এ সময় নীচ তলায় বসবাসকারি নার্স ফরিদা বেগম ও তার স্বামী ইউসুফ আলী তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন। এক পর্যায়ে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্নভাবে হুমকি দিয়েছেন তারা। এতে উপজেলার সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।নিরাপত্তা চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক একেএস রোকন।

জানা যায়, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সাকেরা বেগম ও মেডিকেল টেকনোলজিষ্ট মনিরুল ইসলাম দম্পতির বাসায় ৩৬ ভরি স্বর্ণাংলকার চুরির ঘটনা পর সিনিয়র সাংবাদিক এ কে এস রোকন সহ কয়েকজন সাংবাদিক তথ্য নিতে গেলে নার্সেস কোয়ার্টারের নীচ তলা বসবাসকারী বহিরাগত আব্দুল মতিনের ছেলে ইউসুফ আলী হলুদ সাংবাদিক বলে আখ্যায়িত করেন। এতে সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করায় তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে স্থানীয় সাংবাদিক মহলে।

তথ্য নিয়ে জানা গেছে, ইউসুফ আলী শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের ধুইনাপাড়ার আব্দুল মতিনের ছেলে। তিনি স্থানীয় হওয়ায় দাপট দেখিয়ে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মচারিদের হুমকি দিয়ে নিজের কাজ হাসিল করে।

এব্যাপারে সিনিয়র সাংবাদিক একেএস রোকন বলেন, ভুক্তভোগীর ফোন পেয়ে আমিসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে ইউসুফ আলী তথ্য দিতে বাধা দেয়। এক পর্যায়ে তাকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। এ সময় আমাকে দেখে নেয়ার হুমকি দেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, আপনারা শান্ত থাকেন। বিষয়টি খতিয়ে দেখছি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ভূল বোঝাবুঝির কারণে এমনটি হয়ে থাকতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট