1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
৥ স্টাফ রিপোর্টার,ঈশ^রদী : বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেছেন,ইসলাম রাজনীতি বিবর্জিত নয়,হজরত মোহাম্মদ (সা:) আমাদের চার্টার অব মদিনা নামে একটি সনদ দিয়েছিলেন। সেই চার্টার অব মদিনায় মুসলমানরা কিভাবে চলাচল করবেন তার স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া ছিল। তিনি বলেছিলেন মদিনা ও মদিনা বাসীরা বহি:শত্রæ দ্বারা আক্রান্ত হলে প্রতিটা মদিনা বাসীর কর্ততব্য মদিনাকে রক্ষা করা। সেখানে হিন্দ মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টান ,বাঙালী-অবাঙালী,বার্মা,চাকমা,সাদা,কালোর কোন ভেদাভেদ ছিলনা। তারও রাজনীতি ছিল বলে জিহাদ হয়েছে। ইসলামের বিশেষ প্রয়োজনে কিছু বিষয় শয্য করা যায়না। শয্য করলে কাফের হয়ে যেতে হবে। সেই সময় ইসলাম লড়াই করেছে,জিহাদ ঘোষনা করেছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। গত বুধবার রাতে ইপিজেড গেটে স্থানীয় ব্যবসায়ী সমিতি আয়োজিত তাফসীরুল কোর আন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন,১৫-১৬ বছর স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারিনি। তাদের পছন্দমত একটা গ্রামের গন্ড মূর্খ ব্যক্তিও একজন ওলামা ইকরামের মুখ থেকে মাইক কেড়ে নিত। মহান আল্লাহ্ তাআলা আমাদের মুক্ত করেছেন। আমদের ওলামারা এখন স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং সেই সুযোগটা মহান আল্লাহ্ তাআলা আমাদের করে দিয়েছেন। বিনিময়ে দুই হাজারের অধিক যুবকের রক্ত রাজ পথে ঢেলে দিয়ে এবং ত্রিশ হাজারের অধিক বিপ্লবী ছাত্র জনতা আহত হয়েছেন এই অধিকার রক্ষা করতে গিয়ে। নীরব ভ’মিকা পালন করা যাবেন এই শিক্ষা আমাদের দিয়েছে।

ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে তাফসীরুল কোর আন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ইসলামের প্রতম খলিফা আবু বক্কর (রা:) এর বংশধর ও ফুরফুরা দরবার শরীফের গদ্দিনশীন পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। দ্বিতীয় বক্তা হিসেবে পাবনা পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুহা: আব্দুল গাফ্ফার খান,বিশেষ বক্তা হিসেবে আল বারাকা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আহমাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আহসান আলী খান আরজু,ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন,একটা ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ এখানে এসে আমাদের উপর চেপে বসবে সেটা শয্য করা যাবেনা। অন্যায়কে কখনও শয্য করবেননা,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবেন। শহীদের রক্ত অপেক্ষা কলমের কালি উত্তম। শহীদের জন্য প্রস্তুতি নিবেন যাতে মহান আল্লাহ্ তাআলার নৈকট্য লাভ করা সহজ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট