1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল খেলা ১০ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ও মা এন্টারপ্রাইজ (লিমন’ অন্তর) একাদশ। খেলায় শুরু থেকেই দুই দলের মধ্য আক্রমন ও পাল্টা আক্রমন চলে। কোন দলই কেউ কাওকে ছাড় দিতে নারাজ। খেলায় জয়লাভ করার প্রত্যাশায় এবং দর্শকের মন জয় করার জন্য যত কলাকৌশল সবই মাঠে প্রয়োগ করে দুই দল। এভাবে প্রথম পর্বের খেলা শেষ হয়।

খেলার দ্বিতীয় পর্বে আক্রমনের ভাগটা তুলনামূলক তামিম তাসকিন এন্টারপ্রাইজ পক্ষে থাকলেও, মা এন্টারপ্রাইজে খেলোয়ার দক্ষতার সাথে প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম হয়। দুই দল খেলার ভালো করলেও প্রত্যাশিত গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে গোলকিপার তানিফের দুর্দান্ত পার্ফামেন্সে ৩-১ গোলে মা এন্টারপ্রাইজ জয়লাভ করে ফাইলানে প্রতিদন্দিতা করার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মা এন্টার প্রাইজের গোল কিপার তানিফ।

খেলা পরিচালনা করেন সুমন রাজু, বাশির আহম্মেদ লালু এবং আলী আকবর। ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে মা এন্টার প্রাইজ (লিমন অন্তর) একাদশ বনাম শাহরিয়ান্স ইলেভেন (শাহাজাদা) একাদশ। খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন ক্রিড়া সংগঠক আলম শেখ, শাহাজাদা আলমগীর, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, জামাল শেখ, সোহাগ, ইরান ফেরদাউস সরদার,আবু মুছা, তুহিন, জহির খান, সালমান, জনি, সৌরভ, অন্তর, লিমন, তাহসিন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট