1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলাটি ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমজমাটভাবে অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় খুলনা মহামেডান ফুটবল একাদশ ও সিএস মিলন ফুটবল একাদশ।

খেলায় প্রথমার্ধে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট বাকি থাকতে খুলনা মহামেডান ফুটবল একাদশের ২৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার ফারহার দুর্দান্ত গোলে দল ১-০ তে এগিয়ে যায়। খেলার বাকি সময় সিএস মিলন ফুটবল একাদশ গোল পরিশোধ করার জন্য বার বার আক্রমন চালালেও গোল পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় খুলনা মহামেডান ফুটবল একাদশ ১-০ গোলে জয় লাভ করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে।

খেলার স্পন্সর ছিলেন ঘাটভোগ ইউনিয়নের গর্বিত সন্তান, সুদুর কুয়েত প্রবাসী, ক্রীড়া মোদি, সমাজ সেবক আব্দুর জব্বার শেখ। তার স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের একমাত্র গোলদাতা ফারহা। খেলা পরিচালনা করেন তানভির, আজিজুর রহমান বাবলু ও বিপ্লব সরদার। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক শাহাজাদা আলমগীর। আগামীকাল বিকাল ৩টায় টুর্নামেন্টের শেষ খেলায় মুখোমুখি হবে শক্তিশালী কাজদিয়া ফুটবল একাদশ বনাম, রামপাল যুবসংঘ।

উল্লেখ্য অনির্বায্য কারণ বসত ৫ম খেলাটি স্থগিত করা হয়ে ছিলো এটাই সেই খেলা। খেলাচলাকালীন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, ক্রীড়া সংগঠক বাশির আহম্মেদ লালু, ক্রীড়া সংগঠক আঃ রহমান, ডাঃ মামুন, আলী আকবর, ইমরোজ, সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলম শেখ, বিএনপি নেতা রউফুল হক মুকুল, ক্রীড়া সংগঠক বিপ্লব, মনির শেখ, আবুল কালাম, আয়ূব খান, কামরুল ইসলাম সরদার, শাহাজাদা আলমগীর, কামরুল শেখ, ইসলাম সরদার, জামাল শেখ, রঞ্জু হালদার, মোঃ সোহাগ, মোঃ সাকিব, ফেরদৌস সরদার, জহির খান, তাহসিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট