1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রাজশাহীতে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী ..
রাজশাহীর মোহনপুরে দ্রুতগামী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৯ দিকে উপজেলার পত্রপুর এলাকায় যমুনা জুট মিলের সামনে এঘটনা ঘটে। নিহত ব্যাক্তি শক্তি ফাউন্ডেশন নামের এনজিও কর্মী। তার নাম ইউসুফ আলী। নিহত ইউসুফ আলীর বাবার নাম খাদেম আলী। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলা সদর এলাকায়।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত ইউসুফ মোহনপুর এনজিওর অফিস থেকে কিস্তির টাকা উঠানোর জন্য একটি সুজিকি মোটরসাইকেল নিয়ে উপজেলার পত্রপুর পৌঁছা মাত্র রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস সূর্য পরিবহন রেজি: নং- ঢাকা মেট্রো- ব- ১৪-৫৯৪৮ ইউসুফকে চাপা দিলে মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হলে এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

মোহনপুর থানা কর্মকর্তা ওসি আব্দুল হাননান বলেন, নিহতের লাশটি থানায় আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে থানায় সড়ক দুৃর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট