1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন, শিশু-কিশোরদের উচ্ছ্বসিত অংশগ্রহণ, অভিভাবক সমাবেশ ও বর্ণিল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে ফুলকুঁড়ি আসরের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই নয়, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে হবে।”

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বিশেষ অতিথি ও দায়িত্বশীলবৃন্দ:

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

এ ছাড়া অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ, সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট