1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে 'পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস'-এর শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

মির্জাপুরে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রতীকী ছবি

# মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-মির্জাপুর রুটে যাত্রীসেবার মান বাড়াতে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস লিমিটেড’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ঝাঁকঝমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ১৩৬, টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মির্জাপুর থেকে ঢাকার যাতায়াত ব্যবস্থা আরও সুগম ও আরামদায়ক করতে পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বাস সার্ভিস চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি চাহিদা পূরণ হলো।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, পরিবহন মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর নতুন এই বাস সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে মির্জাপুর টু ঢাকা রুটে চলাচল শুরু করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট