1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার সিঙ্গার বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বাগমারার সিঙ্গার বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের এক বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাবিলা নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি।

যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক হাসান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান,মঙ্গলবার বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী। পরে খবর পেয়ে ঝিকরা ইউনিয়নের সোনাবিলা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায়লোশ উদ্ধার করা হয়েছে।

লাশের সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যাযনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট