1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার-১ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার-১

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দৈনিক কালবেলা প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তম কুমার দাসের ওপর হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ বন্দর এলাকা থেকে থানার এস আই সুশান্ত তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতকে শুক্রবার দুপুরে পুলিশ আদালতে প্রেরণ করেন। মামলার আরেক আসামি হাকিম খানের পুত্র শহিদ খান পলাতক রয়েছেন।গ্রেপ্তাতারকৃত আজিজ খান পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের মৃত জোনাব আলী খানের পুত্র।

মামলা সুত্রে জানা যায়, বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বসে সন্ত্রাসীরা সাংবাদিক উত্তমের ওপর হামলা চালায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ঐদিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তে সত্যতা পেয়ে অভিযোগ আমলে নিয়ে থানায় এজাহার করেন।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তফা। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সাংবাদিক উত্তম দাসের উপর কয়েকজন হামলা চালিয়েছে। এ বিষয় তিনি লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনা তদন্ত করে অভিযোগ আজিজ খানকে গ্রেফতার করেছেন। সাংবাদিকের উপর হামলাকারী কাউকেই ছাড়তে হবে না। বাকি হামলাকারীকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট