1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাকেরগঞ্জে বিএমএসএফের যুগপূর্তি উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিএমএসএফের যুগপূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহিন হাওলাদার, বরিশাল…………

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১২বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।  সোমবার (১৫ জুলাই) রাত ৮ টায় উপজেলার চৌমাথা সানমুন হোটেল এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভা, ও কেক কাটার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাকেরগঞ্জ উপজেলার শাখার বিএমএসএফের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি এস এম পলাশ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  সিনিয়র সাংবাদিক কাওসার আহম্মেত ক্ষৌণিশ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন  বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মো: জিয়াউল হক আকন।

এ সময়ের আরো উপস্থিত থাকেন বিএমএসএফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান (দৈনিক দক্ষিণের ক্রাইম) সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির আহম্মেদ (জাতীয় দৈনিক আমাদের সময়)  যুগ্ম সাধারনণ সম্পাদক মোঃ জহিরুল হক আকন (এশিয়ান টেলিভিশন ডিজিটাল বরিশাল জেলা প্রতিনিধ ), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (জাতীয় দৈনিক জবাবদিহি ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল হাওলাদার (দৈনিক হিরণ্ময় )(জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত ), নির্বাহী সদস্য মোঃ বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি) আরো উপস্থিত থাকেন সাংবাদিক মো:মিজানুর রহমান (বৈশাখী টেলিভিশন) সাংবাদিক মাইনুল ইসলাম (দৈনিক সকালের সময়) সাংবাদিক সোহেল রানা (কলমের কন্ঠ) সাংবাদিক শাকওয়াত হোসেন (মোহনা টেলিভিশন) সাংবাদিক জাহিদুল ইসলাম( ভোরের ডাক) সাংবাদিক আশিকুর রহমান (বরিশালের ভোরের আলো) সাংবাদিক মো: সানি (দৈনিক সত্য সংবাদ) সাংবাদিক অলিউল্লা (বরিশাল বানী)।

এ সময় জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  এসময় বক্তরা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১২বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ এর এই শুভক্ষণে সংগঠনটির উত্তরোত্তল সাফল্য কামনা করেন। এছাড়াও বক্তারা পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, ওয়েজবোর্ড বাস্তবায়ন, পাঠ্যপুস্তকে সাংবাদিকতার বিষয়ে অধ্যায়ন বাধ্যতামূলক করা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপোযোগী পৃথক আইন প্রণয়ন ও সরকারীভাবে মফস্বল সাংবাদিকদের ভাতা প্রদানসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট