1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দোকান থেকে চুরি করে দৌড়ে বেরিয়ে আসি, বললেন অভিনেত্রী জাহ্নবী!  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দোকান থেকে চুরি করে দৌড়ে বেরিয়ে আসি, বললেন অভিনেত্রী জাহ্নবী! 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
  সবুজনগর বিনোদন ডেস্ক: ২০১৮ থেকে অভিনয় জীবনের শুরু। বর্তমানে তিনি বলিউডের অতি পরিচিত মুখ। তিনি অভিনেত্রী জাহ্নবী কপূর। কিন্তু এক সময়ে নাকি দোকান থেকে জিনিস চুরি করার অভ্যাস ছিল তাঁর! সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের বেশ কিছু ‘অদ্ভুত’ স্বভাব নিয়ে কথা বলেন জাহ্নবী।

শৈশবে অর্থের মূল্য বুঝতেন না, আর তাই এক দিন বাবা-মায়ের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে এক শো-রুম থেকে নিজের ইচ্ছে মতো জিনিস তুলে নিয়েছিলেন জাহ্নবী। অভিনেত্রী জানান যে, মা শ্রীদেবী ও বাবা বনি কপূরের সঙ্গে এক দিন কেনাকাটা করতে বেরোন তিনি। তখনই তাঁর চোখে পড়ে যায় কিছু জিনিস। কাউকে কিছু জিজ্ঞাসা না করেই দোকানের সেই জিনিসগুলি তিনি হাতিয়ে নেন।

জিনিসগুলি নিয়ে যে তাঁকে কোনও টাকা দিতে হয়নি, সেটা মা-বাবাকে জানান জাহ্নবী। আর তার পরেই অভিনেত্রীকে তাঁরা ‘চোর’ বলে সম্বোধন করেন। জাহ্নবী বলেন, ‘‘আমার বয়স তখন খুবই অল্প। টাকা কেন ব্যবহার করা হয়, সেটাই বুঝতাম না। আমি দোকান থেকে জিনিসগুলি তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে যাই। বাইরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করি আর বলি, আমি টাকা না দিয়েও এগুলি তুলে এনেছি। শুনে ওঁরা বলেছিলেন, তুমি একটা চোর।’’

শুধু তা-ই নয়। হোটেলে গিয়েও নাকি নানা জিনিস সেখান থেকে নিয়ে আসতেন জাহ্নবী। বিশেষ করে বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন রকমের বালিশ নিয়ে আসার অভ্যাস ছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘‘আমি বাড়ি থেকে বালিশ নিয়ে বেরোতে ভুলে যেতাম। বিমানে অনেকটা পথ যাত্রা করতে হত। তাই হোটেল থেকে বালিশ তুলে নিতাম, যাতে যাত্রার সময়ে ঘুমোতে পারি।’’

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবীর ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এই ছবিতে উঠতি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।# তথ্য: আনন্দবাজার পত্রিকা/কলকাতা

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট