1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগশিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন: রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রাম সংলগ্ন নান্দিগ্রাম বিলে দুইটি পুকুরে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত ১৬ জুন রোববার গভীর রাতে কয়ামাজমপুর গ্রাম সংলগ্ন নান্দিগ্রাম বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৎস্যচাষি কয়ামাজমপুর গ্রামের শ্রী মহিনি মোহন সরকারের ছেলে দেব্রত সরকার নান্দ্রিগ্রাম বিলে একটি ৩৪ বিঘা ও আরেকটি ৩৬ বিঘা পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন দেব্রত।  ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গত ১৬ জুন রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে ২ পুকুরে থাকা বহু মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

মৎস্যচাষি দেব্রত সরকার জানান, নান্দিগ্রাম বিলে ২ টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি দীর্ঘদিন যাবত। গত ১৭ জুন সকালে পুকুরের পোনা মাছ সব মারা গিয়ে পানিতে ভাসছিলো। বিষয়টি এলাকার লোকজন মুঠো ফোনে জানালে সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি মাছ সব মরে পানিতে ভাসছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই পুকুর মালিক কয়ামাজমপুর গ্রামের শ্রী মহিনি মোহন সরকারের ছেলে দেব্রত সরকার। এ ঘটনায় গত ১৭  জুন সোমবার দূর্গাপুর থানায় সাধারন ডায়েরি করেছেন। শত্রুতা করে একটি পক্ষ এতো বড় ক্ষতি করেছে বলে অভিযোগ দেব্রত সরকার।

এ বিষয় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, ওই মৎস্যচাষী থানায় এসেছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, বিষয়টি চরম অন্যায়। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট