1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও'র মত বিনিময় সভা।  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মত বিনিময় সভা। 

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি…………………………………………….

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বেসরকারি সংস্থা ইএসডিও সভাকক্ষে ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে সংস্থাটির প্রেমদীপ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার প্রকল্প মনিটরিং এন্ড ইজালুয়েশন কো অর্ডিনেটর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে

সভায়  উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,সহ সভাপতি হুমায়ুন কবির ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, আরেক প্রেসক্লাব সম্পাদক-মোঃ বিপ্লব , সদস্য জিয়াউর রহমান, আনোয়ার হোসেন জীবন ও খুরশিদ আলম শাওন প্রমুখ অংশ নেন। এছাড়াও প্রকল্পের অনান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

এসময় স্বাগত বক্তব্য দেন ,মোস্তাকুর রহমান,আরতি পাহান , সফিকুল ইসলাম শিল্পী, হুমায়ূন কবির, বিপ্লব প্রমূখ ।

আদিবাসিদের জীবন-মান উন্নয়নে ইএসডিও’র গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার উপজেলা ম্যানেজার খায়রুল আলম ।মত বিনিময় পর্বে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। সংস্থার কর্মকর্তারা স্থানীয় আদিবাসীদের সার্বিক উন্নয়নে প্রকল্প বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই সাথে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় প্রায় ১০০০ জন উপকারভোগী আদিবাসীর জীবন মান উন্নয়নের কথা তুলে ধরা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট